নির্বাচন সামনে রেখে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:২১ পূর্বাহ্ন, ০২ জানুয়ারী ২০২৬ | আপডেট: ১০:২১ পূর্বাহ্ন, ০২ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ সামনে রেখে কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি

বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, কার্যকর ও সংগঠিতভাবে পরিচালনার লক্ষ্যে এই কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। নির্বাচন সংক্রান্ত কৌশল নির্ধারণ, সাংগঠনিক প্রস্তুতি ও সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালন করবে কমিটি।

কমিটিতে ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন বেগম সেলিমা রহমান ও শ্যামসুজ্জামান দুদু। এছাড়া প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে মো. ইসমাইল জবিউল্লাহকে।

আরও পড়ুন: গুম দিবসে সংসদ অভিমুখে পদযাত্রার ঘোষণা ১১ দলীয় ঐক্যের

কমিটির সদস্য হিসেবে রয়েছেন—অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল, বিজন কান্তি সরকার, হাবিব উন নবী খান সোহেল, ড. জিয়াউদ্দিন হায়দার, ড. মওদুদ হোসাইন আলমগীর পাভেল, ড. মাহদী আমিন, সালেহ শিবলী, এ কে এম ওয়াহিদুজ্জামান, ড. সাইমুম পারভেজ, রেহান আসাদ, জুবায়ের বাবু, মেজর জে. (অব.) ফজলে এলাহী আকবর, আব্দুল কাইয়ুম, ব্যারিস্টার গিয়াসউদ্দিন রিমন, হুমায়ুন কবির, এ বি এম আব্দুস সাত্তার, ড. মোহাম্মদ জকরিয়া, মোস্তাকুর রহমান, অ্যাডভোকেট বেলায়েত হোসেন মৃধা, মেহেদুল ইসলাম, ডা. ফরহাদ হালিম ডোনার, প্রফেসর ড. মোর্শেদ হাসান খান, অ্যাডভোকেট কামরুল ইসলাম সজল, প্রফেসর ডা. হারুন অর রশিদ, প্রকৌশলী শোয়েব বাশারী হাবলু, ড. কামরুজ্জামান কায়সার, ইশতিয়াক আজিজ উলফাত, আব্দুল মোনায়েম মুন্না, আফরোজা আব্বাস, মনির খান, আনম খলিলুর রহমান ইব্রাহিম, ইয়াসিন আলী, আবুল কালাম আজাদ, মাওলানা কাজী মো. সেলিম রেজা, রাকিবুল ইসলাম রাকিব ও আনোয়ার হোসেন।

বিএনপির পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে এই কমিটির কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।