৩৬ প্রতিশ্রুতি নিয়ে নির্বাচনের ইশতেহার ঘোষণা এনসিপির
নতুন রাজনৈতিক দল ও ১১ দলীয় নির্বাচনী ঐক্যের অন্যতম শরিক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে লেকশোর গ্র্যান্ড হোটেলের লা ভিতা হলে আনুষ্ঠানিকভাবে ৩৬ দফা প্রতিশ্রুতি নিয়ে এই ইশতেহার ঘোষণা করা হয়।
আরও পড়ুন: এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন
‘তারুণ্য ও মর্যাদার ইশতেহার’ শিরোনামে ঘোষিত দলটির নির্বাচনী ইশতেহারে নাজুক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর দারিদ্র্যের চক্র ভাঙতে বিশেষ প্রকল্প গ্রহণের অঙ্গীকার করা হয়েছে।
ইশতেহার ঘোষণার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দলের মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদসহ কেন্দ্রীয় নেতারা।
আরও পড়ুন: শেখ হাসিনার রেখে যাওয়া গুণ্ডা-পাণ্ডারা গার্মেন্টসে আগুন দিচ্ছে: রিজভী
অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং দেশি-বিদেশি গণমাধ্যমের সাংবাদিকদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।





