ইনকিলাব মঞ্চের আবদুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:০৪ অপরাহ্ন, ০৬ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৫:৫৬ পূর্বাহ্ন, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় পুলিশের ছোড়া রাবার বুলেটে তিনি গুরুতর আহত হন।

ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়, “জাবের ভাই গুলিবিদ্ধ। জুমা-শান্তাকে বুট দিয়ে পাড়ানো হইছে।”

আরও পড়ুন: গ্রেপ্তারের দাবিতে জিএম কাদেরের বাসার সামনে ছাত্র-জনতার বিক্ষোভ

এর আগে জাতিসংঘের অধীনে শরীফ ওসমান হাদি হত্যার তদন্ত এবং হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা শুরু করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। মিছিলটি এগোতে থাকলে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ারগ্যাস ব্যবহার করে।

বিকেল সাড়ে ৪টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পুলিশের সঙ্গে সংগঠনটির নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আবারও জলকামান ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে পুলিশ। এতে আবদুল্লাহ আল জাবের, রাকসুর জিএস আম্মারসহ অন্তত ১৫ জন আন্দোলনকারী গুরুতর আহত হন।

আরও পড়ুন: ‘আগেই ভালো ছিলাম’ ন্যারেটিভে সাধারণকে উস্কানির চেষ্টা

আহতদের প্রাথমিকভাবে শাহবাগ মোড়ের ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল (বারডেম) নেওয়ার চেষ্টা করা হলে হাসপাতাল কর্তৃপক্ষ বাধা দেয় বলে অভিযোগ ওঠে। পরে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

এদিকে আবদুল্লাহ আল জাবেরের ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে জানানো হয়, “শতাধিক আহত এবং জাবের গুলিবিদ্ধ হয়েছেন।” একই সঙ্গে নেতাকর্মীদের শান্তভাবে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানিয়ে বলা হয়, আপাতত কোনো জমায়েত না করতে। পোস্টে আরও বলা হয়, “আমরা চিকিৎসা নিয়ে আবার রাজপথে ফিরব।”