চব্বিশের গণঅভ্যুত্থান–
শহীদ আশরাফুলের পরিবারের পাশে তারেক রহমান
চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত শহীদ আশরাফুলের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।
আজ রবিবার দুপুরে (০৮ ফেব্রুয়ারি ২০২৬) রাজধানী ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসাইন্সের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শহীদ আশরাফুল।
আরও পড়ুন: এলাকার সন্তান হিসেবে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান
এদিকে, জুলাই যোদ্ধা শহীদ আশরাফুলের পরিবারের সঙ্গে তাৎক্ষণিকভাবে সাক্ষাৎ করেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন।
এ সময় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দেন এবং দাফন সম্পন্ন করতে প্রয়োজনীয় সহায়তাসহ ভবিষ্যতেও পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন কৃষিবিদ মিথুন।
আরও পড়ুন: আমরা অন্যরকম একটি দেশ গড়তে চাই: ব্যারিস্টার জাইমা রহমান
উল্লেখ্য, চব্বিশের গণ-আন্দোলন চলাকালে শহীদ আশরাফুল ৫ আগস্ট ঢাকার মিরপুর ১০-এ মাথায় গুলিবিদ্ধ হন। দীর্ঘ ১৪ মাস থাইল্যান্ডে চিকিৎসার পর গত ৪ ফেব্রুয়ারি ২০২৬ বাংলাদেশে ফেরত পাঠানো হয় এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসাইন্সের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।





