চূড়ান্ত ফলাফলে বিএনপি জোট ২১২, জামায়াত জোট ৭৬ ও স্বতন্ত্র ৭ আসনে বিজয়ী

Sadek Ali
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১২:০৪ অপরাহ্ন, ১৩ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ১২:৫৮ অপরাহ্ন, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচনে সর্বশেষ চূড়ান্ত ফলাফলে বিএনপি নেতৃত্বাধীন জোট ২১২ আসনে বিজয়ী হয়েছে। প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামের নেতৃত্বাধীন জোট ৭৬ আসনে বিজয়ী হয়েছে। মোট ২৯৯ আসনের সারাদেশে নির্বাচন অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। শেরপুরে জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী মৃত্যুবরণ করায় নির্বাচন স্থগিত করা হয়। নির্বাচন কমিশন রিটার্নিং অফিসার ও অন্যান্য সূত্রে প্রাপ্ত চূড়ান্ত ফলাফল পর্যালোচনা করে দেখা যায়, মোট ৩০০ সংসদীয় আসনের মধ্যে  নির্বাচন অনুষ্ঠিত হয় -২৯৯ আসনে।

নির্বাচনে অংশ নেওয়া বিএনপি জোট ২১২আসনে বিজয়ী হয়। 

আরও পড়ুন: ২৯৭ আসনের চূড়ান্ত ফল ঘোষণা, দুই আসনের ফল স্থগিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)এককভাবে ২০৯ আসনের ধানের শীষ প্রতীকে নির্বাচিত হয়। জোটের অন্যতম শরীক গণঅধিকার পরিষদ-জিওপি নুরুল হক নুরু ১ আসনে বিজয়ী হয়। 

বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ১ আন্দালিব রহমান পার্থ নির্বাচিত হয়। 

আরও পড়ুন: ভূমিধস জয় বিএনপির, ঐতিহাসিক প্রত্যাবর্তন তারেক রহমানের

গণসংহতি আন্দোলন ১ জুনায়েদ সাকী। ব্রাহ্মণবাড়িয়া থেকে নির্বাচিত হন। 

অপরদিকে জামায়াত ইসলামের নেতৃত্বাধীন জামায়াত জোট ৭৬ আসনে নির্বাচিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮ আসনে একক ভাবে দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচিত হয়। এই জোটের  জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৫ টি আসনে শাপলা কলি প্রতীকে নির্বাচিত হয়। বাংলাদেশ খেলাফত মজলিস ২ আসনে ও

খেলাফত মজলিস ১ আসনে জামাত ইসলামের জোটের প্রার্থী হিসেবে নির্বাচিত হয়। নির্বাচিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়া স্বতন্ত্র ৭ জন প্রার্থী নির্বাচিত হয়। অপরদিকে জোটের বাইরে একক দল হিসেবে নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ১ আসনে নির্বাচিত হয়। 

ফলাফল স্থগিত ৩

আদালতের নির্দেশনা কারণে চট্টগ্রাম -২ (সরোয়ার আলমগীর, বিএনপি)

চট্টগ্রাম -৪ (মোহাম্মদ আসলাম চৌধুরী বিএনপি) শেরপুর -২ ( ফাহিম চৌধুরী বিএনপি) ফল প্রকাশ রেখেছে নির্বাচন কমিশন। অভিযোগের কারণে ডাক আট ও ঢাকা ১৩ আসনের ফলাফল ঘোষণা  করেনি রিটার্নিং  অফিসার। 

নির্বাচন স্থগিত রয়েছে ১

শেরপুর -৩ (প্রার্থীর মৃত্যুর কারণে)