মনিপুর বয়েজ হাইস্কুল কেন্দ্রে ভোট দিলেন শফিকুর রহমান

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:৫০ পূর্বাহ্ন, ১২ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ১০:৪৭ পূর্বাহ্ন, ১২ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ভোট দিয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় রাজধানীর ৬০ ফিট মনিপুর বয়েজ হাইস্কুল ভোটকেন্দ্রে তিনি ভোট দেন।

জামায়াত আমির ঢাকা-১৫ আসন থেকে দাঁড়িপাল্লা প্রতীকে এবারের নির্বাচনে অংশ নিয়েছেন। ডা. শফিকুর রহমান দলীয় প্রধান এবং ১১ দলীয় নির্বাচনি ঐক্যেরও প্রধান।

আরও পড়ুন: পোলিং এজেন্ট বাধাগ্রস্তের অভিযোগ ডা. তাসনিম জারার, ভোটের সুষ্ঠুতা নিয়ে প্রশ্ন

আজ সকাল সাড়ে ৭টা থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শুরু হয়েছে। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে এ ভোটগ্রহণ।