ঢাকা ১১ আসনে গেজেট স্থগিত করে ভোট পুনঃগণনার দাবি ড. এম এ কাইয়ুমের
ছবিঃ সংগৃহীত
ঢাকা ১১ আসনে ইলেকশান ইঞ্জিনিয়ারিং হয়েছে বলে অভিযোগ করে পুনরায় ভোট গণনার দাবী করেছেন বিএনপি'র প্রার্থী ডঃ এম এ কাইয়ুম। রাজধানীর গোদারা ঘাট তার নির্বাচনী অফিসে বিকালে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন।
তিনি বলেন, এনসিপি নেতা নাহিদ ইসলামকে জিতানোর জন্য বিকল্পভাবে বর্তমান সরকার তাকে হারিয়েছে। তিনি নির্বাচন কমিশনে এ বিষয়ে অভিযোগ করেছেন। এই অভিযোগ না নিলে আইনি ব্যবস্থা নেবেন বলেও জানান এম এ কাইয়ুম। এ সময় তার নির্বাচনী অফিসের বাইরে প্রচুর নেতাকর্মী সরকারবিরোধী স্লোগান দিচ্ছিলেন।
আরও পড়ুন: তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন মির্জা ফখরুল
সংবাদ সম্মেলনে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।





