খলিলুর রহমান টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী হচ্ছেন

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:৫৮ অপরাহ্ন, ১৭ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৫:০৮ পূর্বাহ্ন, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

অন্তর্বর্তী সরকারে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা খলিলুর রহমান এবার টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন। বিশ্বস্ত সূত্র যুগান্তরকে জানিয়েছে, আজ বিকালে তিনি সরকারি দায়িত্ব গ্রহণ করবেন।

২০২৪ সাল থেকে অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে কাজ করেছেন খলিলুর রহমান। এছাড়াও তিনি প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যাবিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আরও পড়ুন: মির্জা আব্বাস-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

খলিলুর রহমানের শিক্ষাগত যোগ্যতাও উল্লেখযোগ্য। তিনি ১৯৭৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে স্নাতকোত্তর পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন। ১৯৭৯ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস (পররাষ্ট্র) ক্যাডারে যোগ দেন। যুক্তরাষ্ট্রের টাফটস ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে তিনি আইন, কূটনীতি ও অর্থনীতিতে এমএ এবং পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।

তার কর্মজীবনও সমৃদ্ধ। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া বিভাগে এবং পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন ১৯৮৩-৮৫ সময়কালে। ১৯৮৫ সালে তাকে নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে বদলি করা হয়। ১৯৯১ সালে তিনি জেনেভায় জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সম্মেলনে (আঙ্কটাড) বিশেষ উপদেষ্টা হিসেবে জাতিসংঘ সচিবালয়ে যোগ দেন।

আরও পড়ুন: মন্ত্রিসভায় জায়গা হয়নি বিএনপির যেসব জ্যেষ্ঠ নেতার