৯ মাসের শিশু রাইয়ানের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৯:৩৬ অপরাহ্ন, ৩০ মার্চ ২০২৬ | আপডেট: ৩:৩৬ পূর্বাহ্ন, ৩১ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ভোলার মনপুরা উপজেলার অসহায় মো. হারুনের ৯ মাস বয়সী শিশু রাইয়ান জন্ম থেকেই হার্টের জটিল রোগে ভুগছিল। প্রায় ৯.২৮ মিলিমিটার হার্টের ছিদ্রসহ অন্যান্য জটিল জন্মগত সমস্যার কারণে রাইয়ানের জীবন কষ্টে ভরা। ব্যয়বহুল চিকিৎসার কারণে তার পরিবার হিমশিম খাচ্ছিল।

এমন অবস্থায় আবেদনের প্রেক্ষিতে একটি প্রতিনিধি দল হারুনের সঙ্গে সাক্ষাৎ করে চিকিৎসা সহায়তা প্রদান করে। সোমবার (৩০ মার্চ) রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত দৈনিক দিনকালের কার্যালয়ে 'আমরা বিএনপি পরিবার'- এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে প্রতিনিধি দলটি চিকিৎসা সহায়তা রাইয়ানের পিতা হারুনের হাতে তুলে দেয়।

আরও পড়ুন: গ্রেপ্তারের দাবিতে জিএম কাদেরের বাসার সামনে ছাত্র-জনতার বিক্ষোভ

প্রধানমন্ত্রীর পক্ষে অসুস্থ ছেলের জন্য চিকিৎসা সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন হারুন।

এসময় আরও উপস্থিত ছিলেন- শাহাদত জামান তারা, সংগঠনটির সদস্য মাসুদ রানা লিটন, শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব, রুবেল আমিন সহ বুয়েট ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি হাবিবুল বাশার, যুগ্ম সাধারন সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, ছাত্রদল নেতা মশিউর রহমান মহান, আব্দুল্লাহ আল মিসবাহ, মেজবাউল ইসলাম জেমিন প্রমুখ।

আরও পড়ুন: ‘আগেই ভালো ছিলাম’ ন্যারেটিভে সাধারণকে উস্কানির চেষ্টা

উপস্থিত নেতৃবৃন্দ এ সময় হারুনের কাছে বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেন এবং ভবিষ্যতে তার চিকিৎসাজনিত যে কোনো প্রয়োজনে সার্বক্ষণিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।