চাঁদ দেখা গেছে, বৃহস্পতিবার থেকে রোজা শুরু

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৮:৪৩ অপরাহ্ন, ১৮ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৮:৪৩ অপরাহ্ন, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের আকাশে বুধবার (১৮ ফেব্রুয়ারি) পবিত্র রমজান মাস-এর চাঁদ দেখা গেছে। ফলে আগামী বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে রোজা শুরু হবে। ধর্মপ্রাণ মুসল্লিরা আজ রাত থেকেই তারাবির নামাজের মাধ্যমে রোজা রাখার প্রস্তুতি শুরু করবেন।

সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম-এ ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা থেকে এই ঘোষণা দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

আরও পড়ুন: আজ চাঁদ দেখা গেলে কাল থেকে রোজা শুরু

এদিকে মঙ্গলবার সৌদি আরবে রমজানের চাঁদ দেখা যাওয়ায় দেশটিতে বুধবার থেকেই পবিত্র রোজা শুরু হয়েছে।