মালদ্বীপে কমনওয়েলথ বীচ হ্যান্ডবলে প্রথম খেলায় বাংলাদেশের দাপুটে জয়

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:৪৭ পূর্বাহ্ন, ১৯ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৭:৪৭ পূর্বাহ্ন, ১৯ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মালদ্বীপে অনুষ্ঠিত ‘১ম কমনওয়েলথ পুরুষ বীচ হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ-২০২৫’ এর প্রথম খেলায় দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ বীচ হ্যান্ডবল দল। উদ্বোধনী ম্যাচে তারা দক্ষিণ আফ্রিকাকে ৫৩-২৭ গোলের বড় ব্যবধানে পরাজিত করে জয়লাভ করেছে।

ম্যাচে অসাধারণ পারফরম্যান্সের জন্য বিজিবির সিপাহী খোকন মোল্লা “ম্যান অব দ্য ম্যাচ” নির্বাচিত হন।

আরও পড়ুন: মেসিকে অধিনায়ক রেখেই ২০২৬ বিশ্বকাপের দল ঘোষণা আর্জেন্টিনার, নেই ডি মারিয়া

কমনওয়েলথ হ্যান্ডবল অ্যাসোসিয়েশনের আয়োজনে এবং হ্যান্ডবল মালদ্বীপের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বাংলাদেশ ছাড়াও অংশ নিচ্ছে দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তান ও স্বাগতিক মালদ্বীপ।

বাংলাদেশের এ জয়কে দেশীয় ক্রীড়াঙ্গনে বড় প্রাপ্তি হিসেবে দেখা হচ্ছে।

আরও পড়ুন: বিসিবি নির্বাচন ঘিরে বিস্ফোরক পোস্ট আসিফ আকবরের