ক্রিকেটারদের সঙ্গে জরুরি বৈঠকে বসছেন বিসিবি সভাপতি

Sadek Ali
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ১:২২ অপরাহ্ন, ০৫ এপ্রিল ২০২৬ | আপডেট: ১:২২ অপরাহ্ন, ০৫ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান কমিটির ভবিষ্যৎ নিয়ে দীর্ঘদিন ধরে কানাঘুষা চলছে। বোর্ডের সর্বশেষ নির্বাচনে অনিয়মের অভিযোগে ক্রীড়া সংগঠকদের বড় একটি অংশ একাট্টা হয়েছেন, যা ঘরোয়া লিগকেও অনিশ্চয়তার মধ্যে ফেলেছে।

এ পরিস্থিতিতে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল রোববার দুপুর দেড়টায় প্রাঙ্গণে ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করবেন। সেখানে নতুন নির্বাচক প্যানেল ও কোচিং প্যানেলের সদস্যরাও থাকতে পারেন। বৈঠকে আলোচনা কোন বিষয়ে হবে তা স্পষ্ট নয়, তবে দীর্ঘ সময় দেশে না থাকার পর বুলবুল ক্রিকেটারদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন: এমবাপ্পের আগুনে ফ্রান্স, ইয়ামালের জাদুতে স্পেন—বিশ্বকাপের সবচেয়ে দামী মহারণ

এদিকে, বিসিবির সর্বশেষ নির্বাচন নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) গত মাসে একটি তদন্ত কমিটি গঠন করেছিল। তদন্ত কমিটির সদস্যরা একে একে বিভিন্ন সাক্ষাৎ নিয়েছেন, যার মধ্যে ছিলেন বিসিবি সভাপতি বুলবুল। রোববার সকাল ১১টায় কমিটি তাদের প্রতিবেদন এনএসসিতে জমা দেবে।

গত শনিবার বিসিবি ৯ ঘণ্টার ম্যারাথন বৈঠক করে। সংবাদ সম্মেলনে তারা ভারতের সঙ্গে আসন্ন সিরিজ, তিন ফরম্যাটের অধিনায়কদের মেয়াদ, নারী বিপিএল, সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ না করা এবং সাকিব আল হাসানের ফেরাসহ নানা বিষয়ে আলোচনা করেছেন। বৈঠকের পর পদত্যাগের ঘোষণা দেন পরিচালক ফায়াজুর রহমান মিতু। কিছু ঘণ্টার মধ্যে একই পথে হাঁটেন পরিচালকরা শাহনিয়ান তানিম, মেহেরব আলম ও মঞ্জুরুল আলম।

আরও পড়ুন: বিশ্বকাপ থেকে বিদায়ের পর হত্যার হুমকি পেলেন কলম্বিয়ার ফুটবলার