বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৭ জুন

Sadek Ali
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ৯:১৯ অপরাহ্ন, ১৬ মে ২০২৬ | আপডেট: ৯:১৯ অপরাহ্ন, ১৬ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের তফসিল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।

শনিবার (১৬ মে) আসন্ন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী, আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন।

আরও পড়ুন: লিটনের সেঞ্চুরিতে আড়াইশ পেরিয়ে অলআউট বাংলাদেশ

নির্বাচনের প্রাথমিক আনুষ্ঠানিকতা হিসেবে আগামী ২০ ও ২১ মে মনোনয়নপত্র বিক্রি করা হবে। আগ্রহী প্রার্থীরা এই দুদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে বিসিবি কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন।

এরপর মনোনয়নপত্র জমা বা দাখিলের জন্য সময় নির্ধারণ করা হয়েছে ২২ ও ২৩ মে। মনোনয়নপত্র দাখিলের পর তা যাচাই-বাছাই ও প্রত্যাহারের নির্দিষ্ট প্রক্রিয়া শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে এবং নির্ধারিত দিনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: ব্যাটিং বিপর্যয়ের দিনে লিটনের দুর্দান্ত সেঞ্চুরি

বিসিবির এই নির্বাচনকে কেন্দ্র করে দেশের ক্রিকেট মহলে ইতোমধ্যেই ব্যাপক গুঞ্জন ও তোড়জোড় শুরু হয়েছে। নতুন পরিচালনা পর্ষদে কারা আসছেন এবং দেশের ক্রিকেটের শীর্ষ নেতৃত্বে কোনো পরিবর্তন আসছে কি না, সেদিকেই এখন তাকিয়ে আছেন ক্রীড়ামোদিরা।