সিলেট সীমান্তে ৮৪ লাখ টাকার চোরাচালানী মালামাল আটক
সিলেট সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৮৪ লাখ টাকার বিভিন্ন চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।
বুধবার (১৩ মে ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের দায়িত্বাধীন সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করা হয়।
আরও পড়ুন: জনগণের দোরগোড়ায় সেবাই সরকারের মূল লক্ষ্য: ডিসি নূরুল করিম ভূঁইয়া
আটককৃত মালামালের মধ্যে রয়েছে— জিরা, সানগ্লাস, স্কিন ব্রাইট ক্রীম, চিংড়ির রেণু, মেহেদী, চিনি, বাসমতি চাল এবং বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ ও রসুন।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সূত্র জানায়, জব্দকৃত চোরাচালানী পণ্যের আনুমানিক সিজার মূল্য ৮৪ লাখ ৭ হাজার ৫৬০ টাকা।
আরও পড়ুন: লালপুরে তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার র্যাব সদস্য, আটক ১
এ বিষয়ে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ নাজমুল হক বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ এসব চোরাচালানী মালামাল আটক করা হয়েছে।
আটককৃত মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে বিজিবি।





