নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কেপ ভার্দে
বিশ্বকাপের নকআউট পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ নির্ধারিত হয়ে গেছে। ইতিহাস গড়ে প্রথমবারের মতো শেষ ৩২-এ জায়গা করে নেওয়া কেপ ভার্দের মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল।
সৌদি আরবের সঙ্গে গোলশূন্য ড্র করে ‘এইচ’ গ্রুপের দ্বিতীয় দল হিসেবে নকআউট নিশ্চিত করেছে কেপ ভার্দে। এর মধ্য দিয়েই আর্জেন্টিনার শেষ ৩২-এর প্রতিপক্ষও চূড়ান্ত হয়েছে।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রকে হারিয়ে সান্তনার জয় নিয়ে বিদায় নিল তুরস্ক
আগামী ৪ জুলাই যুক্তরাষ্ট্রের মায়ামির হার্ড রক স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোর ৪টায় মুখোমুখি হবে দুই দল। বিশ্বকাপের নকআউট পর্বে এটিই হবে তাদের প্রথম সাক্ষাৎ।
এর আগে অস্ট্রিয়াকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই নকআউট নিশ্চিত করেছিল আর্জেন্টিনা। পরে আলজেরিয়া জর্ডানকে হারালে ‘জি’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে শেষ ৩২ নিশ্চিত হয় লিওনেল স্কালোনির শিষ্যরা।
আরও পড়ুন: নকআউটে জাপানের মুখোমুখি ব্রাজিল, নেদারল্যান্ডসের প্রতিপক্ষ মরক্কো
এবারের আসরেই বিশ্বকাপে অভিষেক হয়েছে কেপ ভার্দের। গ্রুপ পর্বে তিনটি ম্যাচই ড্র করে অপরাজিত থেকে ‘এইচ’ গ্রুপের রানার্সআপ হিসেবে প্রথমবারের মতো নকআউট পর্বে জায়গা করে নিয়ে ইতিহাস গড়েছে আফ্রিকার দেশটি।





