ওমোডা ৯-এর নতুন রেকর্ড : প্রতি কিলোমিটার মাত্র ৬ টাকায় চলল ১২৫৫ কিমি
দেশের অটোমোবাইল বাজারে জ্বালানি সাশ্রয়ের নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে ওমোডা ৯ প্লাগ-ইন হাইব্রিড ইলেকট্রিক ভেহিকেল (PHEV)। সম্প্রতি পরিচালিত এক ‘রেঞ্জ টেস্টে’ গাড়িটি মাত্র একবারের পূর্ণ চার্জ এবং ৬৫ লিটারের এক ট্যাংক জ্বালানিতে ১২৫৫ কিলোমিটার পথ অতিক্রম করেছে।
এই পরীক্ষায় প্রতি কিলোমিটার যাতায়াতে খরচ হয়েছে মাত্র ৬ টাকা, যা দেশের প্রিমিয়াম এসইউভি সেগমেন্টে একটি নতুন রেকর্ড হিসেবে দেখা হচ্ছে।
আরও পড়ুন: মধ্যপ্রাচ্যের আকাশসীমা বন্ধ: শাহজালাল বিমানবন্দর থেকে ৯৭২ ফ্লাইট বাতিল
ঢাকার তেজগাঁও থেকে শুরু হওয়া যাত্রা কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার হয়ে টেকনাফ পর্যন্ত গিয়ে একই পথে ফিরে আসে। পথে মাওয়া হয়ে পদ্মা সেতুও অতিক্রম করে গাড়িটি।
কোম্পানিটি পূর্বে এই মডেলের রেঞ্জ ১২০০ কিলোমিটার দাবি করলেও, বাংলাদেশের বাস্তব সড়কে পরীক্ষায় তা আরও ৫৫ কিলোমিটার বেশি পারফর্ম করেছে।
আরও পড়ুন: শাহজালাল বিমানবন্দরে অনুমতি ছাড়াই ড্রোন উড্ডয়ন, হাতেনাতে জব্দ
বিশেষজ্ঞদের মতে, এই সাফল্যের পেছনে রয়েছে ওমোডা ৯-এর ‘সুপার হাইব্রিড সিস্টেম (SHS)’। এতে ১.৫ লিটার টার্বো ইঞ্জিনের সঙ্গে ট্রিপল ইলেকট্রিক মোটরের সমন্বয় জ্বালানি সাশ্রয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ওমোডা জাইকো সেলস-এর সিনিয়র এক্সিকিউটিভ জোশ টিমোথি এবং ‘কারস অ্যান্ড কনভারসেশন’-এর অ্যাডমিন মুস্তাভি বলেন, প্রিমিয়াম এসইউভি ক্যাটাগরিতে এত কম খরচে দীর্ঘ দূরত্বে চলার সক্ষমতা দেশের হাইব্রিড গাড়ির বাজারে নতুন মানদণ্ড তৈরি করবে।
তাদের মতে, দীর্ঘ ভ্রমণে ‘রেঞ্জ এনজাইটি’ বা চার্জ শেষ হয়ে যাওয়ার ভয় দূর করতেই এই পরীক্ষাটি চালানো হয়, যা সফলভাবে প্রমাণিত হয়েছে।





