ময়মনসিংহের ত্রিশালে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৫

Shakil
নাজমুল হাসান জীবন, (ত্রিশাল) ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ১০:১৮ অপরাহ্ন, ২০ নভেম্বর ২০২২ | আপডেট: ৫:৩০ পূর্বাহ্ন, ২১ নভেম্বর ২০২২
(no caption)
(no caption)

ময়মনসিংহের ত্রিশালে ট্রকা চাপায় সিএনজি অটোরিক্সার ৫ যাত্রী নিহত হয়েছে।

ফায়ার সার্ভিস ও ত্রিশাল থানা পুলিশ সূত্রে জানাযায়, রবিবার(২০নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ত্রিশাল-বালিপাড়া সড়কের ছোটপুল নামক স্থানে ট্রাক ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সিএনজি অটোরিক্সার পাঁচ যাত্রী নিহত হয়েছে।

আরও পড়ুন: ৮০ শতাংশ রোগীর ভরসা শরীয়তপুর সদর হাসপাতাল

ত্রিশাল ফায়ার সার্ভিস অফিসের সাব অফিসার রিয়াজ উদ্দিন জানান, বালিপাড়া গামী ট্রাকের সঙ্গে ত্রিশাল গামী সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। লাশ উদ্ধারে আমরা কাজ করছি।

ত্রিশাল থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত পাঁচ জনের মধ্যে দুইজন মহিলা ও তিনজন পুরুষ। নিহতদের লাশ উদ্ধার করেছে ত্রিশাল থানা পুলিশ। পরবর্তী পদক্ষেপ পক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন: সাভারে মাদক ব্যবসায়ীদের হামলায় আহত দেশ টিভির রিপোর্টার ও ক্যামেরাম্যান, আটক ৪