চট্টগ্রামে বাস ও অটোরিকশা সংঘর্ষে নিহত ৪

Shakil
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১০:৪৭ পূর্বাহ্ন, ১৩ এপ্রিল ২০২৩ | আপডেট: ১:০৬ অপরাহ্ন, ১৩ এপ্রিল ২০২৩
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

চট্টগ্রামের বোয়ালখালীতে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। তাদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকাল সোয়া ৮টার দিকে উপজেলার রায়খালী পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী বলে জানা গেছে।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে কোবরা গ্রুপের প্রধান ১৫ মামলার আসামী সোহেল গ্রপ্তার

বোয়ালখালী থানার পরিদর্শক (তদন্ত) মহিউদ্দিন সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুর্ঘটনায় চারজন ঘটনাস্থলেই মারা গেছেন। আহত বাকি দুজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: কলাপাড়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ