গোসল করতে গিয়ে পানিতে ডুবে নানা-নাতির মৃত্যু
ময়মনসিংহের ভালুকায় গোসল করতে নেমে পুকুরের পানিতে ডুবে নানা ও নাতির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বিকালে উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের বালিয়াগড়া গ্রামে এই ঘটনা ঘটে।
আরও পড়ুন: কুলাউড়ায় বসুন্ধরা শুভসংঘের সভায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতার তাগিদ
পানিতে ডুবে মারা যাওয়া নানা আয়নাল হকের (৬০) বাড়ি বালিয়াগড়া গ্রামে। আর নাতি একই গ্রামের সৌদি প্রবাসী আবদুর রহিমের ছেলে হাবিবুর রহমান (১২)।
স্থানীয়রা জানান, নাতি হাবিবুর রহমান নানা আয়নাল হকের বাড়িতে বেড়াতে আসে। এর পর বিকালে নানা নাতি একসঙ্গে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। একপর্যায়ে নাতি পুকুরের পানিতে ডুবে যায়। পরে তাকে উদ্ধার করতে গিয়ে নানা আয়নাল হক ডুবে যান।
আরও পড়ুন: আটগ্রাম নালুহাটিতে ৫০ মিটার বেড়িবাঁধ ধস, শুকনো মৌসুমেই সংস্কারের দাবি স্থানীয়দের
স্থানীয় ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।





