বিষপানে ৩ সন্তানের মৃত্যু, মা হাসপাতালে
সুনামগঞ্জের জামালগঞ্জে স্বামীর ওপর অভিমান করে দুই ছেলে ও এক মেয়েসহ যমুনা খাতুন নামে এক গৃহবধূ বিষপান করেছেন। এতে ওই তিন শিশুরই মৃত্যু হয়েছে। আর ওই নারীর অবস্থা আশঙ্কাজনক।
রোববার সকালে উপজেলার ফেনারবাক ইউনিয়নের শান্তিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: নবীনগরে তিন উন্নয়নকাজের উদ্বোধন করলেন এমপি অ্যাডভোকেট আব্দুল মান্নান
মৃতরা হলো— তামজিদ (১৫), শাফিয়া আক্তার (১৪) ও শাহেদ (৫)। তাদের মা যমুনা বেগমের (৩৫) অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় এলাকাবাসী জানান, উপজেলায় ফেনারবাক ইউনিয়নের শান্তিপূর গ্রামে জাহাঙ্গীরের সঙ্গে স্ত্রী যমুনা বেগম (৩৫) ঝগড়া করেন তার তিন সন্তানকে নিয়ে কীটনাশক পান করেন। পরে তাদের চিৎকারে স্থানীয় লোকজন তাদের চিকিৎসার জন্য গুরুতর অসুস্থ অবস্থায় জামালগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে যায়। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন। সুনামগঞ্জ সদর হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসকরা তিনজনকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন: চিতলমারীতে গলাকেটে এক মুদি ব্যবসায়ীকে হত্যা
সুনামগঞ্জ সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. শফিকুল ইসলাম জানান, বিষপানে ৩ সন্তানের মৃত্যু হয়েছে। মায়ের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।
জামালগঞ্জ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা দীলিপ কুমার দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মা বেঁচে আছে এখনো। কিন্তু তিন সন্তান মারা গেছে। পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।





