খুলনার রুপসায় পাটকলে ভয়াবহ আগুন
ছবিঃ সংগৃহীত
বুধবার সন্ধ্যা ৬টার দিকে খুলনার রুপসা উপজেলার জাবুসা এলাকায় অবস্থিত একটি বেসরকারি পাটকলে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, বিকেল ৫টার দিকে পাটকলের গুদামজাত ঘরে আগুনের সূত্রপাত হয়। দ্রুত আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। তবে আগুন লাগার কারণ এবং হতাহতের কোনো খবর এখনও পাওয়া যায়নি।
আরও পড়ুন: বরিশালের একটি বাসা থেকে তরুণীর মরদেহ উদ্ধার
খুলনা ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা মো. আব্দুল কাদির বলেন, বিকেল ৫টা ৩৮ মিনিটে আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ১১ টি ইউনিট ঘটনাস্থলে যায়। আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে। বিস্তারিত পরে জানানো যাবে।





