তীব্র তাপদাহ থেকে বাচতে সবাইকে গাছ লাগাইতে হবে-কৃষিবিদ সমীর চন্দ

Any Akter
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৩:৩৬ অপরাহ্ন, ০৭ জুলাই ২০২৪ | আপডেট: ১০:২৯ পূর্বাহ্ন, ৩০ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ সমীর চন্দ বলেছেন, একদিকে যেমন বৃষ্টির প্রভাব তেমনি তীব্র তাপদাহ। এই তাপদাহ থেকে বাচতে সবাইকে গাছ লাগাইতে হবে। রোববার (৭ জুলাই) সকালে কিশোরগঞ্জ জেলা কৃষকলীগের উদ্যোগে মারিয়া বিসিক শিল্পনগর এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচিতে উদ্বোধকের বক্তব্যে এসব কথা বলেন তিনি।

কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক। জেলা কৃষকলীগের সভাপতি আহমেদ উল্লাহ ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চুর পরিচালনায় বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ কৃষকলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিশ্বনাথ সরকার বিটু।

আরও পড়ুন: ফেনীতে সোশ্যাল এইডের উদ্যোগে ৮৮০ পরিবারে মাংস বিতরণ

বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এডভোকেট জিল্লুর রহমান,জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা এডভোকেট এম এ আফজল,বাংলাদেশ কৃষকলীগের সহ-সভাপতি মোহাম্মদ আকবর আলী চৌধুরি,বাংলাদেশ কৃষকলীগের সহ-সভাপতি ও ঢাকা মহানগর উত্তরের আহবায়ক মাকসুদুল ইসলাম,বাংলাদেশ কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব ডক্টর হাবিবুর রহমান মোল্লা,জেলা আওয়ামীলীগের 

বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এনায়েত করিম অমি,বাংলাদেশ কৃষকলীগের সদস্য আক্তারুজ্জামান শিপন প্রমুখ। এ সময় কর্মসূচিতে শতাধিক বৃক্ষরোপণ করা হয়।এ সময় জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।

আরও পড়ুন: সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ