বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট

Abid Rayhan Jaki
শফিকুজ্জামান খান মোস্তফা , টাঙ্গাইল
প্রকাশিত: ৬:২১ অপরাহ্ন, ২৯ অগাস্ট ২০২৪ | আপডেট: ৮:০৮ অপরাহ্ন, ১৩ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বন্যার্তদের সহায়তার জন্য অর্থ সংগ্রহে টাঙ্গাইলের কেন্দ্রীয় শহীদ মিনারে চ্যারিটি কনসার্টের আয়োজন করা হয়েছে।

‘কনসার্ট ফর ফ্লাড ভিকটিমথ শিরোনামে কনসার্টটির আয়োজন করেছে ‘সরকারি সা'দত কলেজ থ। এতে বিনা পারিশ্রমিকে গান গেয়েছে স্বনামধন্য কয়েকটি ব্যান্ডদল।

আরও পড়ুন: নেছারাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, জরিমানা ২০ হাজার

বৃহস্পতিবার  (২৯ আগস্ট) বিকালে শহরের শহীদ মিনারে কনসার্টটি শুরু হয়। চলবে রাত ৯ টা পর্যন্ত। 

কনসার্ট আয়োজনের বিষয়ে সরকারি সা'দত কলেজের আব্দুল্লাহ আল মামুন, সাব্বির হোসেন, জুয়েল হিমু সহ অনেকে বলেন, বর্তমানে আমাদের দেশটা একটি ভয়াবহ সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। এই দুর্যোগ পরিস্থিতর জন্য আন্তর্জাতিক মহলে যে ষড়যন্ত্র চলছে তার প্রতি তীব্র নিন্দা জানাচ্ছি।  আমরা এই সংকট মুহুর্তে যদি কিছু করতে পারি সেটাও গানের মাধ্যমে। যত দ্রুত সম্ভব বন্যার্তদের পাশে দাঁড়ানো আমাদের মুখ্য উদ্দেশ্য। বন্যার্তদের সহযোগিতার জন্যই আমরা সরকারি সা'দত কলেজ একটি কনসার্টের আয়োজন করেছি।

আরও পড়ুন: হরিরামপুরে ২১৫ পিস ইয়াবাসহ ৫ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেপ্তার ২

এসময় উপস্থিত ছিলেন সরকারি সা'দত কলেজের অধ্যাক্ষ সুব্রত নন্দী সহ টাঙ্গাইলের সর্বস্তরের সাংস্কৃতিক কর্মী বৃন্দ।