এক্সপ্রেসওয়েতে অপর ট্রাকের ধাক্কায় চালক নিহত
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার অংশে থেমে থাকা বিকল ট্রাককে পেছন থেকে অপর আরেকটি ট্রাক ধাক্কা দিলে থেমে থাকা বিকল ট্রাকের চালক পিষ্ট হয়ে নিহত হয়েছে। এ ঘটনায় ট্রাক চালকের সহযোগী আহত হয়েছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬ টার দিকে জেলার লৌহজং উপজেলার মাওয়া খানবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত ট্রাক চালক হাফিজুর রহমান (৪৫) সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার বাঘড়া গ্রামের বাসিন্দা।
আরও পড়ুন: ফেনীতে সোশ্যাল এইডের উদ্যোগে ৮৮০ পরিবারে মাংস বিতরণ
বিষয়টি নিশ্চিত করে মুন্সীগঞ্জ শ্রীনগর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ দেওয়ান আজাদ হোসেন জানান, বিকল ট্রাকের চালক ও হেল্পার মহাসড়কের পাশে ট্রাকের চাকা ঠিক করার কাজ করছিলেন। এ সময় পেছন থেকে আরেকটি ট্রাক থেমে থাকা ট্রাককে ধাক্কা দিলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে চালক হাফিজুর ঘটনাস্থলে নিহত হয়।
আরও জানান, আহত হয় তার সহযোগী আবুল কালাম। আহতকে উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ





