চাটমোহরে মাইক্রোবাস চাপায় যুবকের মৃত্যু
পাবনার চাটমোহরে আম বিক্রি করতে যাওয়ার পথে মাইক্রোবাস চাপায় জহুরুল ইসলাম (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (১০ জুন) সকাল ৬টার দিকে উপজেলার বোয়াইলমারী গোরস্তান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: পটুয়াখালীতে জমি নিয়ে পূর্বশত্রুতার জেরে হামলা, আহত বৃদ্ধা
নিহত জহুরুল উপজেলার হরিপুর কুঠিপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে।
নিহতের স্বজনরা জানান, মঙ্গলবার ভোরে ব্যাটারিচালিত ভ্যানযোগে ছাইকোলা হাটে আম বিক্রি করতে যাচ্ছিলেন জহুরুল ইসলাম। আমভর্তি ভ্যানটি বোয়াইলমারী গোরস্তান এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি সাদা রঙের মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানে ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়েন জহুরুল। এ সময় মাইক্রোবাসটি পালিয়ে যাওয়ার সময় চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
আরও পড়ুন: নান্দাইলে হতদরিদ্র গৃহহীন ৩৬ পরিবার পেল মাথা গোঁজার ঠাঁই ‘স্বপ্নবাড়ি’
এ ব্যাপারে চাটমোহর থানার ওসি (তদন্ত) নয়ন কুমার সরকার জানান, নিহতের পরিবারের লোকজন থানায় কোনো লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।





