দৌলতদিয়া ঘাট দিয়ে ঈদ ছুটি শেষে কর্মস্থলে রাজধানীতে যাচ্ছে মানুষ

Sanchoy Biswas
সোহাগ মিয়া, রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ৭:১২ অপরাহ্ন, ১৩ জুন ২০২৫ | আপডেট: ১:২৭ পূর্বাহ্ন, ২৯ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে রাজবাড়ীর দৌলতদিয়া - মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুট দিয়ে কর্মস্থলে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। শুক্রবার সকাল থেকে কর্মস্থল ফেরা মানুষের চাপ বেড়েছে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরি ও লঞ্চ ঘাটে।

ঘাটে কর্মস্থলে ফেরা মানুষের চাপ বাড়লেও ছিলো না কোন যানজট, ছিলো না তেমন একটা ভোগান্তি। দক্ষিণ - পশ্চিমা অঞ্চলের ২১ জেলা থেকে ছেড়ে আসা মোটরসাইকেল, প্রাইভেটকার ও যাত্রীবাহী বাসগুলো সরাসরি ফেরিতে উঠে নদী পার হয়ে গন্তব্যে যেতে পারছে। 

আরও পড়ুন: পটুয়াখালীতে জমি নিয়ে পূর্বশত্রুতার জেরে হামলা, আহত বৃদ্ধা

দৌলতদিয়া লঞ্চ ট্র্যাফিক সুপারভাইজার শিমুল জানান, ঈদের পূর্বে আমরা যেভাবে ২০টি লঞ্চ বিয়ের যাত্রী পারাপার করেছি, ঠিক সেভাবেই ঈদের পরেও ২০ টি লঞ্চ দিয়ে যাত্রী পারাপার করছি ।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ফেরি ঘাটের ব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, ঈদুল আযহা উপলক্ষ্যে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৭ টি ফেরি চলাচলের জন্য প্রস্তুত রাখা হয়েছে। আপাতত যে গাড়িগুলো আসছে ভোগান্তি ছাড়াই ১৫ টি ফেরি দিয়ে পার করানো হচ্ছে। তবে চাপ বাড়লে ১৭ টি ফেরি চালানো হবে।

আরও পড়ুন: নান্দাইলে হতদরিদ্র গৃহহীন ৩৬ পরিবার পেল মাথা গোঁজার ঠাঁই ‘স্বপ্নবাড়ি’