নেত্রকোনায় যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান

Sanchoy Biswas
হৃদয় রায় সজীব, নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: ৫:৪৩ অপরাহ্ন, ০৫ অক্টোবর ২০২৫ | আপডেট: ২:০৯ পূর্বাহ্ন, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নেত্রকোণা শহরে যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্ত করার লক্ষ্যে আজ ৫ অক্টোবর রোববার সকাল থেকে জেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ অভিযান পরিচালিত হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে তেরি বাজার পর্যন্ত এ অভিযান চলে।

জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে পরিচালিত অভিযানে সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট, অটো, ভ্যান ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের অনিয়মিত পার্কিং অপসারণ করা হয়।

আরও পড়ুন: স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে হবে এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে প্রয়োজনীয় কাজ করা হবে: মির্জা ফখরুল

অভিযানকালে নেত্রকোণার জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান দোকানদার ও পথচারীদের প্রতি আহ্বান জানান, নিজ নিজ দোকানের সামনে সড়ক বা ফুটপাত দখল না করে চলাচলের স্বাভাবিকতা বজায় রাখতে হবে, যাতে সাধারণ মানুষ ও যানবাহন নির্বিঘ্নে চলাচল করতে পারে।

এ সময় উপস্থিত ছিলেন পৌর প্রশাসক মোঃ আরিফুল ইসলাম সরদার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শামীমা ইয়াসমিন, সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা বিনতে রফিক, সহকারী কমিশনার (ভূমি) মোঃ শামসুজ্জামান আসিফসহ কালেক্টরেটের অন্যান্য কর্মকর্তারা।

আরও পড়ুন: নান্দাইলের বাহাদুরপুর হাউজ লোকে-লোকারণ্য, নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস

প্রশাসনের এ অভিযানে শহরের প্রধান সড়কগুলোতে শৃঙ্খলা ফিরে আসে এবং পথচারীদের মধ্যে স্বস্তি ফিরে আসে। স্থানীয়রা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানান।