বাংলাদেশিদের জন্য শিগগিরই চালু হচ্ছে ভারতীয় ভিসা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১০:২৫ অপরাহ্ন, ২৭ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ১১:৪১ অপরাহ্ন, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশিদের জন্য খুব শিগগিরই ভারতীয় ভিসা কার্যক্রম চালু হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, এ বিষয়ে ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বৈঠক হয়েছে এবং ভিসা চালুর বিষয়ে তারা ইতিবাচক মনোভাব দেখিয়েছেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদপুরের সালথা উপজেলায় এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন: ফেব্রুয়ারিতে দেশে ১০ বার ভূমিকম্পে চারদিকে আতঙ্ক

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, দ্রুত সময়ের মধ্যেই ভিসা প্রক্রিয়া স্বাভাবিক করতে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়, যাতে বাংলাদেশের নাগরিকরা ভারতে ভ্রমণ করতে পারেন।

এদিন তিনি সালথা উপজেলার আটঘর ইউনিয়নের খোয়ার গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে অনুদান বিতরণ করেন।

আরও পড়ুন: দেশের নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে কর বাড়ানোর প্রয়োজন: অর্থমন্ত্রী

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।