চট্টগ্রামে জাহাজ থেকে শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

Any Akter
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ৭:২০ অপরাহ্ন, ১১ অক্টোবর ২০২৫ | আপডেট: ৭:২৪ পূর্বাহ্ন, ২৪ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চট্টগ্রামের কর্ণফুলীর ডিপ সি ডক এলাকা থেকে মো.সোহেল (৩০)নামের এক জাহাজ শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ।  শনিবার সকাল ১০টার দিকে গলায় গামছা পেঁচানো অবস্থায় তার লাশটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, আমরা মরদেহ উদ্ধার করেছি। সিসিটিভি ফুটেজ দেখে আপাতত আমাদের কাছে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠিয়েছি। ময়নাতদন্ত রিপোর্টের পর বিস্তারিত জানা যাবে।

আরও পড়ুন: উজানের ঢলে তিস্তার পানি বিপৎসীমার ওপরে

নিহত সোহেল নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মো. ছৈয়দের ছেলে। তিনি ডকে তোলা একটি জাহাজে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ জানায়, সকালে খবর পেয়ে নৌ-পুলিশ লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে।

এর আগে গত ২ জুন একই এলাকার এফবি ‘সি হার্ট-১’ নামের জাহাজে দুই শ্রমিকের রহস্যজনক মৃত্যু ঘটে। নিহত সোহেলের গ্রামের বাড়িও একই জেলার হওয়ায় স্থানীয়দের মধ্যে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

আরও পড়ুন: কুমিল্লায় আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার