কুলাউড়ায় আড়াই লাখ টাকার ভারতীয় বিড়ি-সিগারেট জব্দ

Sanchoy Biswas
কুলাউড়া প্রতিনিধি
প্রকাশিত: ৫:১৬ অপরাহ্ন, ১৬ অক্টোবর ২০২৫ | আপডেট: ১:২২ পূর্বাহ্ন, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়ায় সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় বিড়ি ও সিগারেট জব্দ করেছে বিজিবি।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির ৪৬ ব্যাটালিয়নের (শ্রীমঙ্গল) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ. এস. এম. জাকারিয়া।

আরও পড়ুন: স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে হবে এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে প্রয়োজনীয় কাজ করা হবে: মির্জা ফখরুল

তিনি জানান, মঙ্গলবার ও বুধবার রাতে উপজেলার মুরইছড়া ও আমতলী সীমান্ত এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ২ লাখ ৬১ হাজার ২০০ টাকা মূল্যের ৫৮৫ প্যাকেট ভারতীয় সিগারেট ও ২ হাজার ৮৮৪ প্যাকেট ভারতীয় নাছির পাতার বিড়ি জব্দ করা হয়।

অধিনায়ক আরও জানান, সীমান্ত রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুন: নান্দাইলের বাহাদুরপুর হাউজ লোকে-লোকারণ্য, নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস