সারাদেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা ২৫৩, এক দিনে নতুন আক্রান্ত ৮১৪ জন

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:৫৯ অপরাহ্ন, ২১ অক্টোবর ২০২৫ | আপডেট: ১২:৩৫ পূর্বাহ্ন, ২৩ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চলতি বছরে দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ২৫০ পার হয়ে ২৫৩ জনে দাঁড়িয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু হয়েছে।

একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৮১৪ জন রোগী। এ নিয়ে চলতি বছরে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬১ হাজার ৬০৫ জনে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া চারজনের মধ্যে তিনজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বাসিন্দা এবং একজন বরিশাল বিভাগের।

আরও পড়ুন: মানিকগঞ্জে কালিগঙ্গায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ: লাখো জনতার ঢল

এ সময়ে বিভাগওয়ারি নতুন রোগীর পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশনে: ১৭০ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে: ১০৭ জন, ঢাকা বিভাগে (সিটি এলাকার বাইরে): ১২৪ জন, চট্টগ্রাম বিভাগে: ১১৪ জন, বরিশাল বিভাগে: ১২৬ জন, খুলনা বিভাগে: ৪১ জন, ময়মনসিংহ বিভাগে: ৪৬ জন, রাজশাহী বিভাগে: ৪০ জন, রংপুর বিভাগে: ৪১ জন, সিলেট বিভাগে: ৫ জন

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮১৯ জন ডেঙ্গু রোগী। এতে করে চলতি বছরে মোট ৫৮ হাজার ৫২১ জন রোগী সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।

আরও পড়ুন: চাঁদা না পেয়ে ছাত্রলীগ কর্মীকে বোমা দিয়ে ফাঁসানোর চেষ্টা, সাজানো ঘটনায় জালালের বিরুদ্ধে এলাকাবাসীর ঝাড়ু মিছিল

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বর্ষা মৌসুম শেষে ডেঙ্গুর প্রকোপ কিছুটা কমলেও আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা এখনও উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। নাগরিকদের সচেতনতা ও মশাবাহিত রোগ প্রতিরোধে স্থানীয় প্রশাসন ও সিটি করপোরেশনগুলোর সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।