মধ্যরাতের ভূমিকম্পে কেঁপে উঠল টেকনাফ

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:৪৭ অপরাহ্ন, ২৭ নভেম্বর ২০২৫ | আপডেট: ৬:৪৭ অপরাহ্ন, ২৭ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মধ্যরাতে বঙ্গোপসাগরে সংঘটিত হালকা ভূমিকম্পে কক্সবাজারের টেকনাফ এলাকায় কম্পন অনুভূত হয়েছে। 

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ৩টা ২৯ মিনিটে টেকনাফ থেকে প্রায় ১১৮ কিলোমিটার দূরে এ ভূমিকম্পের উৎপত্তি ঘটে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে কোবরা গ্রুপের প্রধান ১৫ মামলার আসামী সোহেল গ্রপ্তার

ভূমিকম্প পর্যবেক্ষণ প্ল্যাটফর্ম ভলকানো ডিসকভারি জানায়, টেকনাফে কম্পন খুব সামান্য হওয়ায় অধিকাংশ মানুষ ঘুমন্ত অবস্থায় তা বুঝতে পারেননি।

যদিও প্ল্যাটফর্মটি ভূমিকম্পটির উৎপত্তির গভীরতা নিশ্চিত করতে পারেনি, তবে ইউরোপিয়ান-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানায়, কম্পনটি ভূমির প্রায় ১০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়েছিল।

আরও পড়ুন: কলাপাড়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ

এ ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি বা আতঙ্কের খবর পাওয়া যায়নি।