কুলাউড়ায় মনোনয়ন সংগ্রহ করলেন আরও ২ প্রার্থী

Sanchoy Biswas
কুলাউড়া প্রতিনিধি
প্রকাশিত: ৪:৫৪ অপরাহ্ন, ২৩ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৪:৫৭ অপরাহ্ন, ২৬ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে মনোনয়নপত্র সংগ্রহ প্রক্রিয়া অব্যাহত রয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল পর্যন্ত ৭ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ মোশারফ হোসেন খান জানান, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিনের কাছ থেকে আরও ২ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। তারা হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী আব্দুল কুদ্দুস এবং জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মো. আব্দুল মালিক।

আরও পড়ুন: দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় প্রাণহানি বেড়ে ২৬

এছাড়াও ইতোমধ্যে আরও ৫ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তারা হলেন বিএনপি মনোনীত প্রার্থী মো. শওকতুল ইসলাম শকু, জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সায়েদ আলী, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের প্রার্থী সাদিয়া নোশিন তাসনিম চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী ও আল-ইসলাহ নেতা মো. ফজলুল হক খান সাহেদ এবং স্বতন্ত্র প্রার্থী পৃথিমপাশা ইউনিয়নের চেয়ারম্যান এম. জিমিউর রহমান চৌধুরী।

তিনি জানান, নির্ধারিত সময়ের মধ্যে আগ্রহী প্রার্থীরা নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন।

আরও পড়ুন: নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে শুরু হয়েছে অষ্টমী স্নানোৎসব, পুণ্যার্থীদের ঢল