দেশের বাজারে কমল স্বর্ণের দাম
দেশের বাজারে টানা দুই দফা মূল্যবৃদ্ধির পর এবার স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ৭ হাজার ৬৪০ টাকা কমিয়ে ২ লাখ ৫৪ হাজার ৪৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।
শুক্রবার সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন দাম শুক্রবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
আরও পড়ুন: এলপি গ্যাসের ভ্যাট কমালো সরকার, বাজারে দাম কমার আশা
সংশোধিত মূল্য অনুযায়ী, প্রতি ভরি ২১ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪২ হাজার ৯০৩ টাকা। এছাড়া ১৮ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ৮ হাজার ২০২ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭০ হাজার ৪১১ টাকা।
এর আগে গত ৩ ফেব্রুয়ারি স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল। সে সময় প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ছিল ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা।
আরও পড়ুন: বিশ্ববাজারে সোনা-রুপা-তেলের দামে বড় ধস
চলতি বছরে এখন পর্যন্ত ২৫ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ১৬ দফা দাম বাড়ানো হলেও ৯ দফা কমানো হয়েছে।
স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেট রুপার দাম ভরিতে ১৭৫ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৩৫৭ টাকা। এছাড়া ২১ ক্যারেট রুপার দাম ৬ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেট রুপার দাম ৫ হাজার ১৯০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ৯০৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
চলতি বছরে এ পর্যন্ত ১৭ বার রুপার দাম সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে বাজুস।





