কুলাউড়ায় আমীরে জামায়াতের আগমনে বিশাল প্রচার মিছিল

Sanchoy Biswas
কুলাউড়া প্রতিনিধি
প্রকাশিত: ৯:৪৯ অপরাহ্ন, ০২ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৪:০৪ পূর্বাহ্ন, ২১ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের মৌলভীবাজারের কুলাউড়ায় আগামী ৭ ফেব্রুয়ারি আগমন উপলক্ষে এক বিশাল প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) বিকালে উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত এ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মিছিল পরবর্তী ডাকবাংলো মাঠে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগরী জামায়াতের আমীর মু. ফখরুল ইসলাম।

আরও পড়ুন: নিকলীতে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

কুলাউড়া উপজেলা আমীর অধ্যাপক আব্দুল মুনতাজিমের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি প্রভাষক বেলাল আহমেদ চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) সংসদীয় আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, সিলেট মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি এডভোকেট আব্দুর রব, জেলা সহকারী সেক্রেটারি আলাউদ্দিন শাহ, উপজেলা জামায়াতের সাবেক আমীর খন্দকার আব্দুস সোবহান ও আব্দুল হামিদ খান এবং বর্তমান নায়েবে আমীর মোঃ জাকির হোসেন সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আরও পড়ুন: নবীগঞ্জে বাড়ির পাশের নদী থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

বক্তারা আগামী ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জনসভা সফল করতে কুলাউড়ার আপামর জনতার সহযোগিতা কামনা করেন।