ইনসাফ ও সুশাসনের বাংলাদেশ গড়ার জন্য কাজ করে যাচ্ছি: আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া

Sanchoy Biswas
মো. মোতালেব হোসেন, সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ন, ০৩ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৬:৪২ অপরাহ্ন, ০৩ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, আমরা ইনসাফ ও সুশাসনের বাংলাদেশ গড়ার জন্য কাজ করে যাচ্ছি। সে লক্ষ্য সফল করার দায়িত্ব আমাদের সকলের। তিনি আশা প্রকাশ করেন, জনগণ সেই দায়িত্ব যথাযথভাবে পালন করবে।

মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) দুপুরে নাটোরের সিংড়ায় নাটোর-৩ আসনের ১১–দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী জার্জিস কাদিরের নির্বাচনী পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: চারঘাটে নির্মাণ কাজে অনিয়ম হলেই ব্যবস্থা গ্রহণ: এমপি চাঁদ

প্রশাসন ও নির্বাচন কমিশনের সমালোচনা করে আসিফ মাহমুদ আরও বলেন, “পঞ্চগড়ের একজন প্রিজাইডিং অফিসার ধানের শীষের ভোট চাইছেন। এটি একটি গণতন্ত্রের জন্য অত্যন্ত হুমকিস্বরূপ। আমরা দেখেছি, নির্বাচন কমিশনে ১১ দলীয় জোটের পক্ষ থেকে কোনো অভিযোগ গেলে তা কোনো কার্যকর ব্যবস্থা ছাড়া রয়ে যায়। অথচ বিএনপি প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ দায়েরের কারণে অফিসারকে সময়মতো প্রত্যাহার করতে হয়েছে। প্রশাসন ও কমিশনের পক্ষপাতিত্বের কারণে এখন সরকারি অফিসাররাও ধানের শীষের ভোট চাইছেন।”

তিনি আরও বলেন, “প্রশাসন ব্যবহার করে যদি কেউ পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার চেষ্টা করে, তবে মনে করবেন না শেখ হাসিনার মতো আপনি পার পারবেন। গত তিনটি নির্বাচনে এমন ঘটেছিল। কিন্তু ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশে তা আর সম্ভব নয়। প্রয়োজনে দেশের মানুষ ভোটের জন্য জীবন দিতে প্রস্তুত।”

আরও পড়ুন: দেশে সয়াবিনের বাৎসরিক চাহিদা ১৬ লাখ মেট্রিক টন

এসময় উপস্থিত ছিলেন নাটোর-৩ আসনের ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী জার্জিস কাদির, এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন, জেলা কমিটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব হাফিজুর রহমান ময়না, যুগ্ম আহ্বায়ক তাহাশ নূরসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।