আজ যেসব এলাকায় ছয় ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:০৬ পূর্বাহ্ন, ০৬ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৮:০৬ পূর্বাহ্ন, ০৬ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এবং গ্রীষ্ম মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সিরাজগঞ্জ শহরের কয়েকটি এলাকায় শুক্রবার সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) জানিয়েছে, জরুরি মেরামত, রক্ষণাবেক্ষণ এবং বিদ্যুৎ লাইনের পাশের গাছের ডালপালা অপসারণের কাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: খুলনায় সেলুন থেকে ডেকে নিয়ে তরুণকে গুলি করে হত্যা

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) নেসকো সিরাজগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী অশীথ পোদ্দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রায় ছয় ঘণ্টা সিরাজগঞ্জ দপ্তরের ১১ কেভি মাসুমপুর ও সার্কিট হাউস ফিডারের আওতাভুক্ত এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বড় জাতীয় অনুষ্ঠান ও গরমের মৌসুমে লোডশেডিংমুক্ত সেবা নিশ্চিত করতে আগাম প্রস্তুতির অংশ হিসেবে এই কাজ করা হচ্ছে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন: লক্ষ্মীপুরে বিএনপির দেড় শতাধিক নেতা-কর্মীর জামায়াতে যোগদান

এ সময় মাসুমপুর, মাসুমপুর কারিগর পাড়া, হাজী আহম্মেদ আলী রোড, বাজার স্টেশন, নিউ মার্কেট, কাচারী পাড়া, বগুড়া বাসস্ট্যান্ড, চক শিয়ালকোল এবং দিয়ার বৈদ্যনাথসহ আশপাশের এলাকার গ্রাহকরা বিদ্যুৎ সেবা থেকে সাময়িকভাবে বঞ্চিত থাকবেন।

নেসকো কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে সবার সহযোগিতা কামনা করেছে সংস্থাটি।