শেষ মুহূর্তে নান্দাইলে ধানের শীষের নির্বাচনী জনসভায় জনসমুদ্রে পরিণত

Sanchoy Biswas
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ৮:১৬ অপরাহ্ন, ০৯ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ১০:২৯ অপরাহ্ন, ০৯ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ময়মনসিংহের নান্দাইল নির্বাচনী এলাকার বিএনপির ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী ইয়াসের খান চৌধুরীর শেষ মুহূর্তের নির্বাচনী জনসভা জনসমুদ্রে পরিণত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুর থেকে উপজেলার ঐতিহ্যবাহী চণ্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে উপজেলার ১৩টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা পৃথক পৃথক মিছিল নিয়ে আসায় জনসভার মাঠ খানায় খানায় পূর্ণ হয়ে যায়। মাঠে স্থান সংকুলান না হওয়ায় আশপাশের এলাকাও লোকে লোকারণ্য হয়ে তা বিশাল জনসমুদ্রে রূপ নেয়।

উক্ত বিশাল নির্বাচনী জনসভায় ইয়াসের খান চৌধুরী বলেন, আপনাদের ভোটে নির্বাচিত হলে এবং সরকার গঠনে সুযোগ পেলে দুর্নীতি দমন, আইনের শাসন প্রতিষ্ঠা, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত হিসেবে নান্দাইল উপজেলাকে গড়ে তোলা হবে। এছাড়াও প্রশাসনের সর্বস্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। কোনো বাধা-বিপত্তি বিএনপির সামনে দাঁড়াতে পারবে না। নান্দাইলের জনগণ ১২ তারিখ ধানের শীষের বিপ্লব ঘটাবে ইনশাআল্লাহ।

আরও পড়ুন: ‘নতুন কুলাউড়া’ গড়ার ঘোষণা জামায়াত প্রার্থী সায়েদ আলীর

বিএনপি সরকার গঠন করতে পারলে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে একাধিক যুগোপযোগী কর্মসূচি বাস্তবায়ন করবে। এর মধ্যে অন্যতম ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্বাস্থ্য কার্ড। এসব কর্মসূচির মাধ্যমে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জীবনযাত্রা সহজ করা, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করা ও সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যসেবা সহজলভ্য করা হবে এবং নান্দাইলের শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট, হাসপাতালের উন্নয়নসহ সব ধরনের কার্যক্রম চালানো হবে। এছাড়াও নান্দাইলের জনগণের প্রাণের দাবি নান্দাইল সদরে নরসুন্দা নদীতে ত্রিমুখী ব্রিজ নির্মাণ করা হবে।

ইয়াসের খান চৌধুরী আরও বলেন, ধানের শীষ জনগণের আস্থার প্রতীক। সারা নান্দাইলে বিএনপি নেতাকর্মীরা মাঠে সক্রিয় রয়েছে। টাকা ছড়িয়ে বা প্রপাগান্ডা ধরে ধানের শীষের বিজয় ঠেকানো যাবে না ইনশাআল্লাহ।

আরও পড়ুন: সাম্প্রদায়িক সম্প্রীতির নবীনগর গড়বো: অ্যাড. মান্নান

নান্দাইল বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব এনামুল কাদির, ইয়াসের খান চৌধুরীর ভগ্নিপতি বিশিষ্ট সমাজসেবক সায়রুল হক জোয়ারদার, চাচা মইজুল হোসেন চৌধুরী, নান্দাইল পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক নজরুল ইসলাম ফকির, সদস্য সচিব রফিকুজ্জামান মনির, ময়মনসিংহ জেলা উত্তর যুবদলের সাধারণ সম্পাদক রেজাউল করিম বিপ্লব, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেল ও যুবদল নেতা শাকিল মাহমুদসহ উপজেলা ও পৌর বিএনপি ও তার সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।