ধানের শীষের পক্ষে গোবিন্দগঞ্জে স্মরণকালের বৃহত্তম গণমিছিল
ছবিঃ সংগৃহীত
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনে ধানের শীষ প্রতীকের পক্ষে স্মরণকালের বৃহত্তম গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গোবিন্দগঞ্জ শহরে নানাবয়সী হাজার হাজার মানুষের অংশগ্রহণে এ গণমিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শহরের মধ্য দিয়ে চলে যাওয়া ঢাকা-রংপুর জাতীয় মহাসড়কে প্রায় দুই কিলোমিটার দীর্ঘ এ মিছিলে অংশ নেন বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক এমপি শামিম কায়সার লিংকনসহ সকল স্তরের নেতাকর্মীরা।
স্থানীয় মহিলা কলেজ এলাকা থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করতে প্রায় দুই ঘণ্টা সময় অতিক্রান্ত হয়। এ সময় সড়ক, মার্কেট ও বাসাবাড়ির নারী-পুরুষ-শিশুরা হাত নেড়ে গণমিছিলকে স্বাগত জানান।
আরও পড়ুন: দুমকির ভোটকেন্দ্রে অগ্নিকাণ্ডের চেষ্টা, দুই কিশোরের তৎপরতায় বড় ক্ষতি রক্ষা





