আটক জামায়াত নেতা হঠাৎ অসুস্থ, উদ্ধারকৃত টাকা মেশিনে গণনায় ৭৪ লাখ
ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দীনকে সৈয়দপুর বিমানবন্দরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করেছে। তার বহন করা নগদ অর্থ মেশিনে গণনা করে ৭৪ লাখ টাকা পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সূত্রগুলো জানায়, নির্বাচনের একদিন আগে ঢাকা থেকে ঠাকুরগাঁও যাওয়ার সময় তিনি এই অর্থ বহন করছিলেন। তবে দেশের অভ্যন্তরীণ বিমান রুটে নগদ অর্থ বহনে সাধারণভাবে কোনো নিষেধাজ্ঞা নেই।
আরও পড়ুন: ফেনীতে সোশ্যাল এইডের উদ্যোগে ৮৮০ পরিবারে মাংস বিতরণ
এদিকে, বিপুল পরিমাণ অর্থ বহনের উদ্দেশ্য, অর্থের উৎস এবং লেনদেনের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্ট মহলের দাবি, অর্থটি যদি বৈধ ব্যবসায়িক বা ব্যক্তিগত উপার্জনের হয়ে থাকে, তাহলে এর উপযুক্ত মানিট্রেইল বা আর্থিক নথিপত্র থাকা উচিত।
যেহেতু তিনি একটি রাজনৈতিক দলের জেলা পর্যায়ের শীর্ষ পদে দায়িত্ব পালন করছেন এবং নির্বাচনকে সামনে রেখে এ ঘটনা ঘটেছে, তাই বিষয়টি নির্বাচন সংশ্লিষ্ট বিধি-বিধানের সঙ্গে সাংঘর্ষিক কি না— তা নিয়েও আলোচনা তৈরি হয়েছে। নির্বাচন কমিশনের আচরণবিধিমালা, ২০২৫-এর ২২(৩) বিধির আলোকে নগদ অর্থ বহনের বিষয়টি পর্যালোচনার দাবি উঠেছে।
আরও পড়ুন: সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে জানানো হবে।





