ভালুকায় প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় এএসআই আটক
ময়মনসিংহের ভালুকা উপজেলা এলাকায় গভীর রাতে প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) জনতার হাতে আটক হয়েছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে উপজেলার রাজৈ ইউনিয়নের মধ্যরাজৈ গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আটক এএসআই একই গ্রামের বাসিন্দা এবং তিনি কিশোরগঞ্জ সদর থানা-এ কর্মরত। অভিযোগ রয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া গত চার থেকে পাঁচ মাস ধরে তিনি কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার নোটিশ পাঠানো হলেও তিনি যোগদান করেননি বলে জানা গেছে।
আরও পড়ুন: বগুড়ায় আবারও এক সপ্তাহে ৩ জন খুন
এলাকাবাসীর দাবি, ঘটনার রাতে ওই এএসআই প্রবাসীর বাড়িতে গেলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে রাত দেড়টার দিকে কয়েকজন স্থানীয় ব্যক্তি ঘরে গিয়ে তাকে এবং প্রবাসীর স্ত্রীকে আপত্তিকর অবস্থায় আটক করেন। খবর পেয়ে থানা পুলিশ ও সেনাসদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের থানায় নিয়ে যায়।
আটক নারী (২৩) একই গ্রামের এক সৌদি প্রবাসীর স্ত্রী। তার দুই বছর বয়সী যমজ সন্তান রয়েছে। স্থানীয়দের দাবি, একই এলাকায় বসবাসের সুবাদে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে সম্পর্ক ছিল। অপরদিকে, সংশ্লিষ্ট এএসআইয়েরও দুটি সন্তান রয়েছে।
আরও পড়ুন: নবনির্বাচিত সরকারকে স্বাগত জানিয়ে আশুলিয়ায় গার্মেন্টস শ্রমিকদের আনন্দ র্যালি
এ বিষয়ে ভালুকা মডেল থানা-র এসআই মো. রফিকুল ইসলাম জানান, অনুমতি ছাড়া দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার বিষয়টি প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। আপত্তিকর অবস্থায় আটক এএসআই ও ওই নারীকে দণ্ডবিধির ২৯০ ধারায় প্রসিকিউশন দিয়ে রোববার (১৫ ফেব্রুয়ারি) আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, বিষয়টি নিয়ে বিভাগীয় ব্যবস্থার প্রক্রিয়াও চলমান রয়েছে।





