কসবা-আখাউড়ায় নেতাকর্মীদের নিয়ে কবীর আহমেদ ভূঞার ইফতার মাহফিল

Sanchoy Biswas
সঞ্জীব ভট্টাচার্য্য, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ৯:৫৯ অপরাহ্ন, ২৮ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ১২:১৩ পূর্বাহ্ন, ০১ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা ও আখাউড়া) আসনের নেতাকর্মীদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করেছেন জেলা বিএনপির প্রভাবশালী নেতা আলহাজ কবীর আহমেদ ভূঞা। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তার পৈত্রিক বাড়িতে অনুষ্ঠিত এ ইফতার মাহফিলে কসবা ও আখাউড়া উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। পুরো আয়োজন এক মিলনমেলায় রূপ নেয়।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য বেলাল উদ্দিন সরকার তুহিন, আখাউড়া উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মো. মুসলিম উদ্দিন, কসবা উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বারের পিপি অ্যাডভোকেট ফখরুদ্দিন আহমদ খান, সাধারণ সম্পাদক শফিকুল হক স্বপন, কসবা পৌর বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুম খান, আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নার আবেদিন আবদু, সাধারণ সম্পাদক ডা. খুরশেদ আলম, পৌর বিএনপির সভাপতি সেলিম ভূঞা ও সাধারণ সম্পাদক আকতার খান, ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা দলের সভানেত্রী, ব্রাহ্মণবাড়িয়া জেলা বারের নারী ও শিশু পিপি অ্যাডভোকেট ইসমত আরাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আরও পড়ুন: কুলাউড়ায় পীর সাজিদ আলী ফাউন্ডেশনের হিফজুল কোরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

অনুষ্ঠানে আখাউড়া উপজেলার সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. মুসলিম উদ্দিন বলেন, "নির্বাচনের পর অনেক নেতা যোগাযোগ বিচ্ছিন্ন থাকলেও কবীর আহমেদ ভূঞা নিজ উদ্যোগে নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েছেন। অতীতেও তিনি দুঃসময়ে সংগঠনকে শক্তিশালী করতে ভূমিকা রেখেছেন।"

আগত নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আলহাজ কবীর আহমেদ ভূঞা বলেন, "কসবা-আখাউড়া তথা ব্রাহ্মণবাড়িয়ার উন্নয়নে আমাকে কেউ বাধাগ্রস্ত করতে পারবে না। গত ১৭ বছরে দলীয় নেতাকর্মীরা নানা জুলুম-হয়রানির শিকার হয়েছেন। এখন সময় ঐক্যবদ্ধ থাকার। তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করতে আমরা সবাই মিলে রাজনীতি করব। অতীতেও আমি আপনাদের পাশে ছিলাম। আপনাদেরকে সঙ্গে নিয়ে আন্দোলন-সংগ্রাম করেছি। এখনো আছি, ভবিষ্যতেও আমি নেতাকর্মীদের পাশে থাকব ইনশাআল্লাহ।"

আরও পড়ুন: মাকে ‘মৃত’ বানিয়ে স্ত্রীর নামে সম্পত্তি—ঈশ্বরগঞ্জে চাঞ্চল্য