সিংগাইরে ফ্যাক্টরি বন্ধের চক্রান্তের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
মানিকগঞ্জের সিংগাইর উপজেলা-এর চারিগ্রামের দাশেরহাটি এলাকায় অবস্থিত তানভীর এন্টারপ্রাইজ ব্যাটারি রিসাইক্লিং প্লান্ট বন্ধের চক্রান্তের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ মার্চ) বেলা ২টায় প্যারামাউন্ট টাওয়ারে এ সংবাদ সম্মেলন করেন ওই ফ্যাক্টরির মালিক ফারুক হোসেন পোদ্দার।
আরও পড়ুন: শ্যামনগরে যুবদল নেতার নেতৃত্বে প্রেসক্লাবে ঢুকে সভাপতির উপর হামলা
সংবাদ সম্মেলনে ফারুক হোসেন অভিযোগ করে বলেন, ফ্যাক্টরিটি পরিবেশবান্ধব। কিছু স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে ফ্যাক্টরির কার্যক্রম বন্ধ করার অপচেষ্টা চালাচ্ছেন। স্থানীয় পর্বত নামের এক লোকের সঙ্গে আমার জমি-সংক্রান্ত বিরোধ চলে আসছে। সে কতিপয় লোক নিয়ে স্থানীয়দের ভুল বুঝিয়ে বিভ্রান্তি সৃষ্টি করে ফ্যাক্টরিটি বন্ধের পাঁয়তারা করছে। তিনি দাবি করেন, প্রতিষ্ঠানটি পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নিয়ে বিধি-বিধান মেনে পরিচালিত হচ্ছে এবং এতে কোনো ধরনের পরিবেশ দূষণের সুযোগ নেই।
তিনি আরও বলেন, ফ্যাক্টরিটি স্থানীয়ভাবে ৫০/৬০ জন লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে এবং এলাকার অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছে। ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের মাধ্যমে শিল্পপ্রতিষ্ঠানটি বন্ধের চেষ্টা বিনিয়োগ ও উন্নয়নবান্ধব পরিবেশের জন্য নেতিবাচক বার্তা বহন করবে বলেও তিনি মন্তব্য করেন।
আরও পড়ুন: শ্রীপুরে চৌক্কার খাল পরিদর্শনে পানিসম্পদ মন্ত্রী এ্যানি, খালটির পুনরুজ্জীবনে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি
সংবাদ সম্মেলনে ফারুক হোসেন পোদ্দার প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন এবং চক্রান্তকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এ সময় ওই প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় মুরব্বি মো. নয়ামিয়া উপস্থিত ছিলেন।





