ঈদ যাত্রায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানজট নিরসনে সমন্বয় সভা

Sanchoy Biswas
শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল
প্রকাশিত: ৬:০০ অপরাহ্ন, ০৫ মার্চ ২০২৬ | আপডেট: ৪:০১ পূর্বাহ্ন, ০৬ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৬ উপলক্ষে ঈদযাত্রায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানজট নিরসন ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে এ সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: কুলাউড়ায় বসুন্ধরা শুভসংঘের সভায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতার তাগিদ

সভায় সভাপতিত্ব করেন টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার। তিনি বলেন, ঈদযাত্রাকে স্বস্তিদায়ক করতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কসহ জেলার আঞ্চলিক সড়কগুলোতে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে জেলা পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। পাশাপাশি মহাসড়কে যানজট নিরসন, শৃঙ্খলা রক্ষা এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল সংস্থার সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেন তিনি।

সভায় বক্তব্য রাখেন সেনাবাহিনীর মেজর রাজু, যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন, বাস-কোচ মিনিবাস মালিক সমিতির সাবেক মহাসচিব খন্দকার ইকবাল হোসেন এবং জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি বালা মিয়া।

আরও পড়ুন: আটগ্রাম নালুহাটিতে ৫০ মিটার বেড়িবাঁধ ধস, শুকনো মৌসুমেই সংস্কারের দাবি স্থানীয়দের

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আদিবুল ইসলাম পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) কাজী শাহনেওয়াজ পিপিএম-সেবা, জেলা পুলিশের সার্কেল কর্মকর্তারা, সড়ক ও জনপথ বিভাগ, যমুনা সেতু কর্তৃপক্ষ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ফোর লেন উন্নীতকরণ প্রকল্পে নিয়োজিত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ বাস, মিনিবাস, ট্রাক ও সিএনজি-অটো শ্রমিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া সভায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও অংশ নেন।

সভায় জানানো হয়, ঈদকে সামনে রেখে মহাসড়কে যানজট নিরসন ও যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে জেলা পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।