সোনাগাজীতে প্রত্যহ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ

Sanchoy Biswas
ইলিয়াছ সুমন, সোনাগাজী (ফেনী)
প্রকাশিত: ৮:৩৬ অপরাহ্ন, ১২ মার্চ ২০২৬ | আপডেট: ৯:৪৫ পূর্বাহ্ন, ২৩ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ফেনীর সোনাগাজীতে সামাজিক সংগঠন প্রত্যহ ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

সম্প্রতি উপজেলার নবাবপুর ইউনিয়নের বড়পোল পাঞ্জেগানা মসজিদ ও মক্তবের সামনে ১৬টি অসহায় পরিবারের মাঝে লাচ্ছা সেমাই, বাংলা সেমাই, গুড়ো দুধ, চিনি ও অন্যান্য ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

আরও পড়ুন: রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষকসহ একই পরিবারের চারজনের লাশ উদ্ধার

এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক নুর নবী, ভোর বাজার শহীদ জিয়া স্মৃতি পাঠাগারের স্বপ্নদ্রষ্টা জামাল উদ্দিন, প্রত্যহ ফাউন্ডেশনের সদস্য প্রবাসী নাছির উদ্দীন ও প্রবাসী জহিরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রত্যহ ফাউন্ডেশনের চেয়ারম্যান জহিরুল হক খাঁন সজীব বলেন, ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ১৬টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ভবিষ্যতে আরও বেশি অসহায় মানুষের পাশে দাঁড়াতে এবং বৃহত্তর পরিসরে সহায়তা কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন: চিকিৎসকদের ওপর হামলা পরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত: ডা. রফিকূল ইসলাম

বিশিষ্ট সমাজসেবক নুর নবী বলেন, প্রত্যহ ফাউন্ডেশনের এ উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।