পুবাইলে বিজিবি-প্রশাসনের যৌথ অভিযানে ৮৫১ লিটার অবৈধ ডিজেল উদ্ধার

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১০:০৩ অপরাহ্ন, ০১ এপ্রিল ২০২৬ | আপডেট: ১:০১ পূর্বাহ্ন, ০২ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুরের পুবাইলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও প্রশাসনের যৌথ অভিযানে অবৈধভাবে মজুদকৃত ৮৫১ লিটার ডিজেল উদ্ধার করা হয়েছে।

বিজিবির গাজীপুর ব্যাটালিয়ন (৬৩ বিজিবি)-এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১ এপ্রিল) দুপুর আনুমানিক ১২টা ১০ মিনিটে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পুবাইল এলাকার ‘মেসার্স তুরাগ ফিলিং স্টেশন’-এ বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ফিলিং স্টেশন থেকে অবৈধভাবে মজুদকৃত ৮৫১ লিটার ডিজেল জব্দ করা হয়।

আরও পড়ুন: কাপাসিয়ায় ভেজাল ও মেয়াদোত্তীর্ণ বালাইনাশক রাখার দায়ে জরিমানা আদায়

এ সময় দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট অবৈধভাবে জ্বালানি তেল মজুত রাখার অপরাধে সংশ্লিষ্ট ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে ৬০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

গাজীপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ মাসুদ আল ফেরদৌস জানান, দেশের জ্বালানি খাতের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অবৈধ মজুত ও পাচার প্রতিরোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন: কুলাউড়ায় ডোবার পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু