বিজিবি অভিযান

ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৮:৩৩ অপরাহ্ন, ০৪ এপ্রিল ২০২৬ | আপডেট: ৭:৩২ অপরাহ্ন, ২৮ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লার সীমান্তে পৃথক অভিযানে প্রায় ২ কোটি টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবির সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও আদর্শ সদর উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে মোট ১ কোটি ৯০ লক্ষাধিক টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ করেছে।

আরও পড়ুন: নান্দাইলে হতদরিদ্র গৃহহীন ৩৬ পরিবার পেল মাথা গোঁজার ঠাঁই ‘স্বপ্নবাড়ি’

অভিযানটি ৪ এপ্রিল ২০২৬ তারিখে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল এস এম শরিফুল ইসলামের দিকনির্দেশনা ও পরিকল্পনায় পরিচালিত হয়। ব্রাহ্মণবাড়িয়ার খাদলা বিওপি, কুমিল্লার শশীদল বিওপি এবং আদর্শ সদর উপজেলার বড়জ্বালা বিওপি থেকে পৃথক অভিযান চালানো হয়।

জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে—জিরা, মেহেদি, বিভিন্ন ধরনের কসমেটিক্স সামগ্রী, শাড়ি, বাসমতি চাল, সাবান, ফুচকা, বাজি এবং বিভিন্ন প্রকার ঔষধ। এছাড়াও একটি পিকআপ গাড়ি উদ্ধার করা হয়েছে। জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ১,৯০,৬৬,০৭০ টাকা।

আরও পড়ুন: গাকৃবিতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের নিয়ে প্রশিক্ষণ

মালামালগুলো যথাযথ আইনানুগ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের কার্যক্রম চলছে।

সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল এস এম শরিফুল ইসলাম বলেন, “বিজিবি সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক হিসেবে চোরাচালান প্রতিরোধে সর্বদা তৎপর। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।”