ডিবির অভিযানে পাওয়া গেল বিপুল পরিমাণ গাঁজা, আটক ১

Sanchoy Biswas
আশিকুর রহমান, নরসিংদী
প্রকাশিত: ৫:০৮ অপরাহ্ন, ১৪ এপ্রিল ২০২৬ | আপডেট: ৩:৫৮ পূর্বাহ্ন, ৩০ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নরসিংদীর মাধবদীতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)-এর অভিযানে পাওয়া গেল বিপুল পরিমাণ গাঁজা। এ সময় হাতেনাতে এক মাদক কারবারিকেও আটক করা হয়।

সোমবার (১৩ এপ্রিল) রাতে অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন: ফেনীতে সোশ্যাল এইডের উদ্যোগে ৮৮০ পরিবারে মাংস বিতরণ

আটককৃত শাফি উদ্দিন ওরফে সাফি (৫৫) সদর উপজেলার মাধবদী থানাধীন ভগীরথপুর গ্রামের মৃত আব্দুল ওয়াহেদের ছেলে। এ সময় তার কাছ থেকে ১২ (বার) কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ১২ এপ্রিল (রবিবার) রাত পৌনে ৯টার দিকে ডিবি দক্ষিণের ইনচার্জ মো. এরশাদ উল্ল্যাহর নেতৃত্বে উপপরিদর্শক মোহাম্মদ আব্দুস সালাম, উপপরিদর্শক শেখ মো. জসিম উদ্দিনসহ সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত ডিবির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মাধবদী থানাধীন ভগীরথপুর এলাকায় অভিযান পরিচালনা করে চিহ্নিত মাদক কারবারি সাফিকে আটক করতে সক্ষম হয়। এ সময় তার কাছ থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আরও পড়ুন: সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ

অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার জানান, আটককৃত শাফি উদ্দিন ওরফে সাফি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ইতিপূর্বে মাধবদীসহ বিভিন্ন থানায় ১০টি মাদক মামলা রয়েছে এবং মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের এই জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।