ফুটবল খেলা নিয়ে ছুরিকাঘাতে যুবক নিহত

Sanchoy Biswas
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১০:১৩ অপরাহ্ন, ১৭ এপ্রিল ২০২৬ | আপডেট: ৭:৫১ অপরাহ্ন, ১২ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ফুটবল খেলায় বাকবিতণ্ডার জেরে প্রতিপক্ষের হামলায় ইব্রাহিম মিয়া (২৬) নামে এক যুবক খুন হয়েছেন। তিনি বাহুবল উপজেলার কুর্শা খাগাউড়া গ্রামের লিন্দন মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকেলে ওই গ্রামের একটি ফুটবল খেলা চলাকালে ইব্রাহিম মিয়ার সঙ্গে একই গ্রামের মৃত মোতালিব মিয়ার ছেলে সৌরভ মিয়ার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে খেলা শেষে সৌরভ মিয়া ছুরি দিয়ে ইব্রাহিম মিয়ার ওপর হামলা চালায়। এ সময় ইব্রাহিমের পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়।

আরও পড়ুন: কুলাউড়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হবিগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বড় ভাই জানান, ঘটনার সময় তিনি বাজারে ছিলেন। পরে জানতে পারেন, প্রতিবেশী সৌরভ মিয়া তার ভাইকে ছুরিকাঘাত করেছে। তিনি এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেছেন।

আরও পড়ুন: নন্দীগ্রাম উপজেলা যুবদল সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময়

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।