কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:১৬ অপরাহ্ন, ০৯ মে ২০২৬ | আপডেট: ৩:১৬ অপরাহ্ন, ০৯ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কুড়িগ্রামের বিভিন্ন সীমান্ত এলাকায় দেশের অখণ্ডতা রক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ দমনে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে ইতোমধ্যে নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। শনিবার (৯ মে) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে এবং চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। এ লক্ষ্যে জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

আরও পড়ুন: গাজীপুরে পাঁচ খুনের ঘটনায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য

লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক জানান, কুড়িগ্রাম জেলার সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম কঠোরভাবে দমনে বিজিবি সর্বদা সজাগ রয়েছে। সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বৃদ্ধি করা হয়েছে।

তিনি আরও বলেন, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ কিংবা চোরাচালানের চেষ্টা প্রতিহত করতে বিজিবি সদস্যরা নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করছে।

আরও পড়ুন: কসবা সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত